সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আদালতের ফটকের সামনে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮
  • ৪৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ফৌজদারী কোর্টের ফটকের বাহির থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল ভোরে সদর থানার এএসআই বিকাশ চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। সদর উপজেলার আশেরা ফান্দাইল গ্রামের শিশু মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী রিপন মিয়া (২৫), চুনারুঘাট উপজেলার উসমানপুর গ্রামের আবু বকরের পুত্র তার সহযোগী হোসেন মিয়া (২২)। পুলিশ জানায়, রিপন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মোটর সাইকেল চুরির গড ফাদার। রিপন দীর্ঘদিন ধরে কোর্টে আসা বিচার প্রার্থী যুবকদের কাছে ফেনসিডিল ইয়াবা ও গাজা বিক্রি করে আসছে। এতে করে কোর্ট এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। বিষয়টি সদর থানার পুলিশের নজরে আসলে পুলিশ উৎ পেতে থাকে তাকে ধরার জন্য। গতকাল রিপন ও তার সহযোগীকে আটক করে। এ সময় ২৫ পিস ইয়াবা ও বিপুল পরিমান গাজা জব্দ করে। এ ব্যাপারে সদর থানার পুলিশ বাদী হয়ে মামলা করে গতকালই বিকালে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com