বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের প্রখ্যাত আলেম মুফতি গিয়াস উদ্দিনের ইন্তেকাল

  • আপডেট টাইম রবিবার, ৬ মে, ২০১৮
  • ৬৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ইজপুর গ্রামের প্রখ্যাত আলেম মুফতি মাওলানা গিয়াস উদ্দিন আহমদ দিনারপুরী ইন্তেকাল করেছেন (ইন্না..রাজিউন)। গতকাল শনিবার দুপুর দেড়টায় তিনি লন্ডনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
মুফতি গিয়াস উদ্দিন মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। তিনি দিনারপুর ফুলতলী আলিয়া মাদরাসা প্রতিষ্ঠাসহ অনেক দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। বিশেষ করে তার উদ্যোগে রমজান মাসে দেশের বিভিন্ন স্থানে সাহায্য প্রদান করা হয়। তিনি বহু ইসলামী গ্রন্থের প্রণেতা। তার ছেলে শেখ ফরহাদ ছাদ উদ্দিন আহমেদও একজন বড় আলেম এবং দিনারপুর ফুলতলী আলিয়া মাদরাসার সুপার।
শেখ ফরহাদ ছাদ উদ্দিন আহমেদ জানান, তার পিতা লন্ডনে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় ছিলেন। তিনি সব সময় তার পাশে থাকতেন। লাশ দেশে আনার পর দাফন করা হবে। তবে এখনও সময় নির্ধারন করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com