বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ১০

  • আপডেট টাইম সোমবার, ১৭ মার্চ, ২০১৪
  • ৫৯০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মাধবপুর ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায় উপজেলার বহরা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য ফরিদ হোসেন এর ছেলে সোহেল মিয়া (৩০) সোনাই নদী থেকে মেশিন দিয়ে বালু উত্তোলন করেছিল। রবিবার সকাল ১০টার দিকে একই গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ ও তার ছেলেরা বালু উত্তোলনের বাধা দিলে তর্কবির্তকের এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এ সময় প্রায় ১০ জন আহত হয়। আহতদের মধ্যে শাহজাহান মিয়া (২৮), রহমত আলী (৩০), মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ (৭০), শরীফ মিয়া (১৮), আছমা বেগম (২০), দুলাল মিয়া (২৮)কে মাধবপুর ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com