বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়” নামকরণ অনুমোদন

  • আপডেট টাইম রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮
  • ৫৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় নামকরণে অনুমোদন দিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। গত ১০ মার্চ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী’র এমপির ডিও’র মাধ্যমে আবেদন করলে বাহুবল উপজেলায় ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের’ নামে নামকরণের অনুমোতির বিষয়টির ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ এর নিয়মিত সভার কার্যবিধিতে তালিকা বদ্ধ হয়। পরবর্তীতে গত ৯ই এপ্রিল, প্রধানমন্ত্রী ও ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এর সভাপতি দেশরতœ শেখ হাসিনার সাথে স্বাক্ষাত করে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে নামকরণের অনুমতির জন্য জুড়ালো দাবী জানান এমপি কেয়া চৌধুরী। এর পরপরই চূড়ান্ত সিদ্ধান্তে বাহুবল উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় নামকরণের অনুমতির বিষয়টি নিশ্চিত হয়। উল্লেখ্যে লামাতাশী ইউনিয়নের বাসিন্দা আবুল হাসিমের দানকৃত ৫০ শতাংশ ভূমির উপর নির্মিতবালিকা উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম গত ১ জানুয়ারি স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দদের নিয়ে এমপি কেয়া চৌধুরী’র উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু হয়। গতকাল ২৮শে এপ্রিল, শনিাবর ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়ের’ নামে নামকরণকৃত শিক্ষা প্রতিষ্ঠানটির চূড়ান্ত অনুমোদনপত্র অফিসিয়ালী এমপি কেয়া চৌধুরীর বারবর প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com