বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে আন্তঃজেলা ডাকাত দল সর্দার হান্নান গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮
  • ৫৬০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে আন্ত:জেলা ডাকাত দল সর্দার হান্নান (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হান্নান বাহুবলের শাহপুর গ্রামের মৃত আনসার উদ্দিনের পুত্র। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বাহুবল-নবীগঞ্জ সার্কেলের দায়িত্বরত এএসপি পারভেজ আলম চৌধুরী এবং বাহুবল মডেল থানার ওসি তদন্ত ও নবগঠিত কুইক রেসপন্স টিমের প্রধান গোলাম দস্তগীরের যৌথ নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার নিজগাঁও গ্রামের করাঙ্গী ব্রীজ সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেফতার করেন।
ডাকাত সর্দার হান্নানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ওসি তদন্ত গোলাম দস্তগীর বলেন, সে একজন আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য এবং ডাকাত সর্দার। তার নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত হবিগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছে। হানান্নের নেতৃত্ব্ েপ্রায় ১০/১২ জন ডাকাত সদস্য সংঘবদ্ধ হয়ে ডাকাতি করে চলছিল। তাকে গ্রেফতারের জন্য বাহুবল মডেল থানা পুলিশ দীর্ঘদিন ধরে খোঁজছিল। গত শুক্রবার রাতে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com