মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

এডভোকেট আলমগীর ভূঞা বাবুল স্মরণে সাংস্কৃতিক পরিষদের চিত্রাংকণ প্রতিযোগিতা

  • আপডেট টাইম রবিবার, ২২ এপ্রিল, ২০১৮
  • ৫১৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সাবেক সভাপতি এডভোকেট আলমগীর ভূঞা বাবুল স্মরণে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা। হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদ শুক্রবার স্থানীয় আরডিহলে এ চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। প্রায় ১৫০ জন ক্ষুদে শিল্পীদের উপস্থিতিতে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ সফিউল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক পৌর চেয়ারম্যান সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ চারু ও কারুকলা শিক্ষাকেন্দ্রের সাবেক অধ্যক্ষ চিত্রশিল্পী আলাউদ্দিন আহম্মদ। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডভোকেট আলমগীর ভূঞা বাবুলের সহধর্মীনি ফোরা আলমগীর। শুভেচ্ছা বক্তব্য রাখেন হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ বিশ্বাস। এছাড়াও বক্তব্য রাখেন সুরবিতানের সাধারণ সম্পাদক মোঃ আবুল ফজল, শিশু সংগঠক বাদল রায়, মোঃ মহসিন ভূঞা ও অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মাহবুবার রহমান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন চারুকলা বিভাগের পরিচালক মোজাম্মেল হক বাবুল ও হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন শিপন। সার্বিক সহযোগিতা করেন পিন্টু দেব, রাসেল আহমেদ, সুবীর রায়, বিল্লাল আহমেদ, জন খন্দকারসহ অন্যান্যরা। প্রতিযোগিতা পরিচালনা করেন পরিষদের প্রশিক্ষক যিশু রায়, প্রসেনজিৎ চৌধুরী শিবু, মীর কমর উদ্দিন আহমেদ ও মৌমিতা রায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com