বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে বাস খাদে ॥ ১৫ শ্রমিক আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮
  • ৫৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ-বানিয়াচং সড়কে বাস উল্টে খাদে পড়ে ১৫ ধান কাটা শ্রমিক আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই সড়কের কাগাপাশা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থেকে একদল ধান কাটা শ্রমিক বাসযোগে বানিয়াচংয়ে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে বাসটি নবীগঞ্জ-বানিয়াচং সড়কের কাগাপাশা গ্রামের কাছে পৌছুলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়কের পাশে পড়ে উল্টে যায়। এতে ১৫শ্রমিক আহত হন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন বাসের ভেতরে থাকা যাত্রীসহ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ও নবীগঞ্জ হাসপাতালে প্রেরণ করে। বানিয়াচং থানার এসআই সালাহ উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com