মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাট প্রতীক থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ষবরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮
  • ৬১৭ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ চুনারুঘাট উপজেলার দেউন্দি চা-বাগানে বর্ণাঢ্য আয়োজনে বাঙালীর ঐতিহ্যের বাংলা বর্ষবরণও প্রতীক থিয়েটারের ৩২ শে পর্দাপন উপলক্ষে প্রতীক থিয়েটারের নিজস্ব নাট্যমঞ্চে ৩ দিন ব্যাপী নাট্য উৎসব ও সাংস্কৃতিক অনুষ্টান গতকাল রাতে সমাপ্ত হয়েছে। সুনীল বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি। ৩ দিন ব্যাপী নাট্য উৎসবের উদ্বোধন করেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু (সভাপতি গ্রাম থিয়েটার)। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, মোঃ গিয়াস উদ্দিন, আমোদ মাল, প্রদীব বুনার্জী, জালাল উদ্দিন রুমি। অনুষ্ঠানের মধ্যে ছিল ১৫ এপ্রিল রবিবার সকাল ৭টায় বর্ষ আবাহন, সমবেত প্রার্থনা ও বজন, বিকেল ৩টায় আনন্দ র‌্যালি,বিকেল ৫টায় উদ্বোধনী ঘোষণা, বৈশাখী গান চা শ্রমিকের লাঠিনৃত্য, আদিবাসী নৃত্য ও ঝুমুর নাচ, সন্ধ্যা ৭টায় মঞ্চনাটক, ঢাকা থিয়েটার, খোয়াই থিয়েটার, এবং বসুন্ধরা থিয়েটার, ১৬ এপ্রিল সন্ধ্যা ৭টায় মঞ্চ নাটক নাট্যতীর্থ, ঢাকা শব্দ নাট্যচর্চা কেন্দ্র, ঢাকা ও রমুনন্দন নাট্যগোষ্ঠী ও প্রতীক থিয়েটার নাটক পরিবেশন করেন। ৩য় দিন ছিল আকর্ষনীয় লটারী ও কর্নসাট। পরে বিজয়ীদের পুরস্কার বিতরন করা হয়। সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে এ অনুষ্ঠান চলে গভীর রাত পর্যন্ত। এ ধরণের একটি অনুষ্ঠান উপহার দেওয়ায় থিয়েটার সভাপতি সুনীল বিশ্বাসসহ থিয়েটারের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন আমন্ত্রিত অতিথিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com