শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার ৮ আসামি কারাগারে বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার

নবীগঞ্জে ইয়াবা ব্যবসায়ী স্বামী’র কাণ্ড ॥ তালাক দেয়ায় স্ত্রীকে প্রকাশ্যে কুপিয়ে ক্ষতবিক্ষত, সন্তানকে আগুনের ছেকা

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮
  • ৬৭৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ইয়াবা ব্যবসায়ী সেবনকারী স্বামীকে তালাক দেয়ায় স্ত্রীকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে স্বামী। এছাড়া সন্তানের মুখেও সিগারেটের আগুনে ছেকা দিয়েছে সে। ইয়াবা ব্যবসায়ী স্বামীর নাম নয়ন মিয়া। সে নবীগঞ্জ পৌর এলাকার আনমনু গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে নবীগঞ্জ শহরের নতুন বাজার-আনমনু রোডস্থ রাস্তার উপরে প্রকাশ্যে দিবালোকে এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১১ মার্চ হবিগঞ্জে নোটারী পাবলিকের মাধ্যমে পূর্ব তিমিরপুর গ্রামের শাহাদৎ খা’র মেয়ে রমজান বেগমকে বিয়ে করে নয়ন মিয়া। বিয়ের পর তাদের এক পুত্র সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকেই ইয়াবা সেবী নয়ন মিয়া স্ত্রী রমজান বেগমের শারীরিক নির্যাতন করতে থাকে। স্বামীর কথা মতো ইয়াবা বিক্রিতে সহযোগিতা না করায় তার উপর এই নির্যাতন চলে বলে জানান অসহায় রমজান বেগম। এক পর্যায়ে স্বামীর নির্যাতন সইতে না পেরে রমজান বেগম তার স্বামী নয়ন মিয়াকে কোর্টের মাধ্যমে তালাক প্রদান করেন। এ খবর পেয়ে ইয়াবা বিক্রেতা নয়ন ক্ষিপ্ত হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে শহরের নতুন বাজার মোড়ে স্ত্রী রমজান বেগমের ভাইকে আটক করে মারপিট করে। এ খবর পেয়ে স্ত্রী রমজান বেগম ছুটে আসলে নয়ন মিয়া রমজান বেগমকে প্রকাশ্যে দিবালোকে দা’ দিয়ে কুপিয়ে দু’হাতের আঙ্গুল কেটে পেলে এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন।
এলাকাবাসী ও আহত রমজান বেগম বলেন, এর আগে তার অবুঝ ছেলের মুখে সিগারেটের আগুন দিয়ে ছেকা দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com