বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ট্রান্সফরমার চুরির সময় দুই ব্যক্তি আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৪ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ইলামপুর এলাকায় ট্রান্সফরমার চুরির সময় দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পানিউমদা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইলামপুর গ্রামের একটি ফার্মে স্থাপিত তিনটি ট্রান্সফরমারের মধ্যে দুটি খুলে নেওয়ার চেষ্টা করছিল একটি চক্র। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ধাওয়া দিয়ে দুইজনকে আটক করেন। তবে তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।
আটক ব্যক্তিরা হলেন নবীগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের শাহীন মিয়ার ছেলে আরিফুল ইসলাম এবং আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের জালাল মিয়ার ছেলে জহির হোসেন। এছাড়া জুয়েল নামে একজনসহ আরও তিন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয়দের হাতে আটক হওয়ার পর উত্তেজিত জনতা ওই দুই ব্যক্তিকে মারধর করে। পরে আহত অবস্থায় তাদের চিকিৎসা দেওয়া হয়। সোমবার দুপুরে তাদের নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আসাদুজ্জামান অনুজ বলেন, “ট্রান্সফরমার চুরির সময় দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com