বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন হুইপ জি কে গউছ এমপি

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে নগদ অর্থ, চাল, ছাগল এবং প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৪৭৫ জনের প্রত্যেককে ১ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এছাড়া ১ হাজার ৬৮০ জন নারী-পুরুষের মধ্যে ১০ কেজি করে চাল, ২৫টি পরিবারের মধ্যে দুটি করে ছাগল এবং ৯০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি বলেন, মানুষের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্যোগে ক্ষতিগ্রস্থ কোনো মানুষ যেন অসহায় না থাকে, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছেন।
তিনি বলেন-কৃষিকে আরও সমৃদ্ধ করতে প্রান্তিক কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। সবাইকে সরকারের উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত হয়ে নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। গত ১৭টি বছর জনগণের সম্পদ অনেক নয়ছয় হয়েছে। কিন্তু আমরা প্রমাণ করতে চাই আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না। আওয়ামীলীগ জোর করে রাষ্ট্র ক্ষমতায় ছিল। জোর করে জনগণের সম্পদ তারা ভোগ দখল করেছে। কিন্তু বিএনপি এর বিপরীত। আমরা জনগণের ভোট দ্বারা নির্বাচিত হয়ে এসেছি। তাই জনগণের সম্পদ জনগণের হাতে তুলে দেয়া, এটা আমাদের ঈমানী দায়িত্ব। সরকার প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। বিএনপি রাষ্ট্রীয়ভাবে দলকে ব্যবহার করে না। রাষ্ট্রের অর্থ সঠিকভাবে যাতে ব্যবহার হয় সেই দিকে সকলকে খেয়াল রাখতে হবে। কোনো অন্যায়, দুর্নীতিকে প্রশ্রয় দেয়া যাবে না। আমি নিজে দুর্নীতি করবো না, কোনো দুর্নীতিবাজকে আমার আশে পাশে রাখবো না।
অনেক প্রত্যাশা নিয়ে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ অংশ গ্রহন করেছে। নিজের হাত দিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে, নিজের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করেছে। আমাকে জনগণের খেদমত করার সুযোগ মহান আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। নির্বাচনের পূর্বে কথা দিয়েছিলাম, আমি নির্বাচিত হলে দল ও ধর্মের উর্ধ্বে উঠে মানুষের পাশে থাকবো। তাই রাজনৈতিক বিবেচনায় নয়, প্রকৃত দরিদ্র অসহায় মানুষের মধ্যেই সরকারের অর্থ ও খাদ্য সহায়তা বিতারণ করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুইপের একান্ত সচিব আমিন আল পারভেজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল্লাহ আবু জাহের, সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com