বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী ॥ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন

  • আপডেট টাইম বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব বলেছেন, জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন। জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সঠিক তথ্য প্রচারে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সাংবাদিকেরা জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা এবং জনসেবার মান আরও বাড়ানোর বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি জেলা পরিষদ ও গণমাধ্যমের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অরুণ কুমার পাল, নির্বাহী প্রকৌশলী সবুজ আহমেদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, গোলাম মোস্তফা রফিক, মোঃ ফজলুর রহমান, রুহুল হাসান শরিফ, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, আশরাফুল ইসলাম কহিনুর, শরীফ চৌধুরী, কাউছার আহমেদ প্রমুখ।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com