বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক মতবিনিময়

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮
  • ৫৯১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উপজেলার কুর্শি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ি কমিটির সভাপতি সাংবাদিক এম এ বাছিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মুসা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাসমিনা জাহান চৌধুরী, মা’মনি প্রকল্পের জেলা সমন্বয়ক নাজমা বেগম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ জালাল উদ্দিন,গীতা পাঠ করেন চয়ন দাশ। ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শাহজাজহান মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন, ইউপি সদস্য মোঃ আব্দুল সোবহান, সংরক্ষিত সদস্য রাজিয়া বেগম, মা’মনি প্রকল্পের মাঠ কর্মী মোঃ আব্দুল মুক্তাদির, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ জালাল উদ্দিন প্রমুখ। আয়োজিত অনুষ্ঠানে প্রসূতি মা’ ও নবজাতক শিশুর চিকিৎসা সহায়তায় ইউনিয়ন পরিষদের তরফ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ব্যতিক্রমী ওই উদ্যোগে প্রসূতি মা’ ও নবজাতক শিশুর ঔষধ ক্রয় বাবত আর্থিক সহায়তার নগদ অর্থ গ্রহণ করেন জেলা সমন্বয়ক নাজমা বেগম ও মোঃ আব্দুল মুক্তাদির। এসময় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com