বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে অলিম্পিক গেইমস প্রতিযোগীতা অনুষ্ঠিত ॥ খেলাধুলার প্রচলন থাকলে যুবকরা বিপদগামী হবেনা-ডাঃ মুশফিক

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮
  • ৫৫৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ খেলাধুলার প্রচলন অব্যাহত থাকলে যুবকরা বিপদগামী হবেনা না। তাই খেলাধুলার কোনো বিকল্প নেই। এই অলিম্পিক প্রতিযোগীতাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই কারণ আন্তর্জাতিক অলিম্পিক গেইমস এর নাম এই অনুষ্ঠানের মাধ্যমে বাউসা গ্রামের কোমলমতী শিক্ষার্থীদেরকে জানানোই ছাত্রছাত্রীদের কাছে এবং গ্রামবাসীর কাছে অনেক বড় একটি প্রাপ্তির বিষয়। বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা শ্যামল ছায়া ক্রীড়া সংসদের আয়োজনে অলিম্পিক গেইমস প্রতিযোগীয় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। বাউসা শ্যামল ছায়া ক্রীড়া সংসদের সভাপতি শাহ্ রুহেল আহমেদ এর সভাপতিত্বে ও বাউসা যুব সংঘের সভাপতি সাংবাদিক আলী হাসান লিটনের সঞ্চালনায় অলিম্পিক গেইমস উদ্বোধন করেন বাউসা শ্যামল ছায়া ক্রীড়া সংসদের উপদেষ্টা শাহ্ মাসুক মিয়া। এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ সুলতান মাহমুদ, নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, মুহিবুর রহমান, কাউছার আহমেদ, আরশ আলী, মুরাদ আহমদ, সহিবুর রহমান, কাজল সরকার, ছনি চৌধুরী, আবুল কালাম মিটু, বাছিতুর রহমান চৌধুরী, সাজিদুর রহমান, এস এম আমীর হামজা, মাহফুজ হোসেন চৌধুরী, নাজমুস সাকিব চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অলিম্পিক গেইমস প্রতিযোগীতায় শাহ্ তাজ উদ্দিন কোরেশী (রঃ) উচ্চ বিদ্যালয়, বাউসা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মাদার লেন্ড আইডিয়াল স্কুলের শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com