বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম এর সাথে জেলা ছাত্রদল নেতা হাফিজুল ইসলামের সাক্ষাত

  • আপডেট টাইম শনিবার, ৭ এপ্রিল, ২০১৮
  • ১০২৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সদ্য কারামুক্ত হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজ সৌজন্য সাক্ষাত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সফল সাংগঠনিক সম্পাদক, দলের সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের সুযোগ্য কন্যা শামা ওবায়েদ ইসলাম এর সাথে। গতকাল সকালে তিনি শামা ওবায়েদের ঢাকার নিজ বাসভবনে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিন্দন জানান। সৌজন্য সাক্ষাতকালে শামা ওবায়েদ ইসলাম হবিগঞ্জ জেলা ছাত্রদল ও বিএনপির অঙ্গ সংগঠনগুলোর সাংগঠনিক খোজ খবর নেন। জেলা ছাত্রদল নেতৃবৃন্দকে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সদস্য আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদল নেতা শিপন আহমেদ আছকির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com