বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আলমপুর এলাকায় মেম্বারকে জোরপূর্বক ধরে নিয়ে নির্যাতন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮
  • ৪৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে আলমপুর এলাকায় মন্নর আলী (৬০) নামের এক মেম্বারকে সিএনজি থেকে জোরপূর্বক ধরে নিয়ে নির্যাতন করে সর্বস্ব নিয়ে গেছে একদল একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি তেঘরিয়া ইউনিয়নের সীমেরগাঁও গ্রামের বাসিন্দা মৃত সুন্দর আলীর পুত্র।
জানা যায়, গতকাল বুধবার সকালে বাড়ি থেকে মন্নর আলী সিএনজি অটোরিকশাযোগে বাড়ি থেকে হবিগঞ্জ আসার পথে আলমপুর ব্রীজের নিকট পৌছামাত্র দুর্বৃত্তরা তাকে বহনকারী সিএনজি আটক করে তাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক ধরে নিয়ে যায়। সেখানে একদল লোক তাকে নির্যাতন করে তার সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। পরে তাকে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com