বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে পাহাড়ে গরু চড়াতে গিয়ে বণ্যপ্রাণির আক্রমনে রাখালের মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ২৮ মার্চ, ২০১৮
  • ৫৯৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পাহাড়ে গরু চড়াতে গিয়ে বণ্য প্রাণীর আক্রমণে এক রাখালের মৃত্যু হয়েছে। নিহত আহাব মিয়া (৬০) উপজেলার উত্তর নয়াপাড়া গ্রামের বাসিন্দা। সোমবার রাত ১০টার দিকে রঘুনন্দন পাহাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে উত্তর নয়াপাড়ার আহাব মিয়া গরু চড়াতে রঘুনন্দন পাহাড়ে যায়। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও তিনি পাহাড় থেকে বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন তাকে না পেয়ে পাহাড়ে গিয়ে রাত ১০ টার দিকে তার লাশ দেখতে পেয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
রঘুনন্দন রেঞ্জের সহকারী বন সংরক্ষক আব্দুল্লা আল মামুন জানান, রঘুনন্দন পাহাড়ে অনেক বণ্যপ্রাণি রয়েছে। ধারণা করা হচ্ছে কোনো হিংস্রপ্রাণি কিংবা চিতাবাঘ তাকে হত্যা করেছে। তবে লাশের ময়নাতদন্ত করা হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এর আগেও বন্য প্রাণীর আক্রমণে অনেক গরু মারা গেছে। সাতছড়ি পাহাড়ে বণ্যপ্রাণি অভয়ারণ্য রয়েছে। এটি রঘুনন্দন পাহাড় ঘেষা। তাই সাতছড়ি অভয়ারণ্য থেকে রঘুনন্দন পাহাড়ে অনেক হিংস্র প্রাণি সারা পাহাড়ে ছড়িয়ে রয়েছে।
এদিকে বন্য প্রাণীর আক্রমণে আহাব মিয়ার মৃত্যুর খবরে লোকালয়ের মানুষের মধ্যে আতংক দেখা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com