বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

  • আপডেট টাইম বুধবার, ২৮ মার্চ, ২০১৮
  • ৫৫৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। ওইদিন সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন ও ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিনের সূচনা হয়। নবীগঞ্জ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন, পৌর পরিষদ, বিএনপি ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয়েছে। সকাল ১০ টায় নবীগঞ্জ জেকে হাইস্কুল মাঠে আনুষ্টানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান ও অফিসার ইনচার্জ এসএম আতাউর রহমান। এ সময় পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী এবং স্কাউট দল তাদের প্রতি সালাম ও অভিবাদন প্রদান করেন। পরে স্কুলের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করেন। দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্টান অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠন ও সাবেক চেয়ারম্যান আব্দুর রউপ, মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন (বীর প্রতিক), আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ নাজরা চৌধুরী, অফিসার ইনচার্জ এসএম আতাউর রহমান। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com