বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে মামুন হত্যা মামলার আসামী ভিংরাজ মিয়া গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ২৫ মার্চ, ২০১৮
  • ৫১৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামের মীর নূর আহাম্মদ (সিরাজ মিয়া) এর ছেলে মামুন মিয়া (১৬) কে হত্যার ঘটনায় এজাহারভূক্ত আসামী মৃত নূর আহমদের পুত্র ভিংরাজ মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস.আই কবির ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ চুনারুঘাট উপজেলার শ্রীকুটা কেউন্দা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মামুন হত্যা মামলার পলাতক আসামী ভিংরাজ মিয়া (৪৫) কে গ্রেফতার করে। পুলিশ জানায়, ভিংরাজ মিয়া মামুন হত্যা মামলার পলাতক আসামী। সে এতদিন পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। উল্লেখ্য যে, গত বছরের ২৪ জুলাই সোমবার সকাল অনুমান ৮টার সময় কেউন্দা গ্রামের মৃত আঃ খালেকের পুত্র ছুরুক মিয়ার পুকুর পাড় থেকে কিশোর মামুন মিয়ার লাশ উদ্ধার করে থানা পুলিশ। এ ব্যাপারে মামুন মিয়ার পিতা নূর আহম্মদ (সিরাজ মিয়া) ২৪ জুলাই রাতে ১৬ জনকে আসামী করে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com