বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাহুবলে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

  • আপডেট টাইম রবিবার, ২৫ মার্চ, ২০১৮
  • ৪৭৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ “নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাহুবল স্বাস্থ্য বিভাগ ও হীড বাংলাদেশের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় র‌্যালী পরবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাবুল কুমার দাস। স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ হাবিবুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর। বক্তব্য রাখেন বাহুবল মডেল প্রেস ক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম শামিম, হীড বাংলাদেশ বাহুবল শাখার টিবি সুপারভাইজার সিতু চন্দ্র পাল, স্বাস্থ্য সহকারি গণেশ চন্দ্র দেব, সিএসসিপি জসিম উদ্দিন প্রমুখ।
সভায় ডা. বাবুল কুমার দাশ বলেন, একনাগাড়ে দুই সপ্তাহের বেশি কাশি, রাতে জ্বর আসা, বুকে ব্যথা ও শ্বাস কষ্ট হওয়া, শরীরের ওজন কমে যাওযা ও ক্ষুধা মন্দা, কফের সাথে রক্ত আসা যক্ষ্মার প্রধান লক্ষণ। ফুসফুসের যক্ষ্মা, হাঁচি-কাশির মাধ্যমে বাতাসে মিশে ও শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে সুস্থ্য ব্যক্তির ফুসফুসে ঢুকে সংক্রমিত হয়ে থাকে। যক্ষ্মা রোগ থেকে মুক্তি পেতে সকল উপজেলা স্বাস্ত্য কেন্দ্র, বক্ষব্যাধি ক্লিনিক, হীড বাংলাদেশ যক্ষা ক্লিনিক, নির্দিষ্ট এনজিও ক্লিনিক, নগর স্বাস্থ্য কেন্দ্র ও মেডিকেল কলেজ হাসপাতালসমূহে বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com