বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের থেকে ডাকাত নুর জামাল গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২৪ মার্চ, ২০১৮
  • ৫৬৫ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুরপাড় এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত সর্দার নুর জামাল (৩৫) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সে সদর উপজেলার কাশিপুর গ্রামের রজব আলীর পুত্র। গতকাল শুক্রবার বিকাল ৩টায় সদর থানার এএসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ তিনকোনা পুকুর পাড় এলাকার এক পোশাক বিতান থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, নুর জামাল তার সহযোগিদের নিয়ে শহরসহ বিভিন্ন গ্রামে ডাকাতি করে বেড়ায়। সম্প্রতি কাশিপুর গ্রামে যুবক নিহতের ঘটনায় সে তার বাহিনী নিয়ে গ্রামের নিরীহ মানুষের বাড়িতে লুটপাট চালায়। এ ছাড়াও তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, খুনসহ একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল। গতকাল শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com