বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাহুবলে এমপি কেয়া চৌধুরী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহবান

  • আপডেট টাইম শনিবার, ২৪ মার্চ, ২০১৮
  • ৪৮৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ স্বাধীনতা দিবস উপলক্ষে বাহুবল উপজেলার কসবা করিমপুর গ্রামবাসীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে এ গ্রামের ফয়জাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শহরের সাথে গ্রামেরও সমানতালে উন্নয়নে বরাদ্দ প্রদান করছে। এসব বরাদ্দে তৃণমূল মানুষের কল্যাণে উন্নয়নমূলক কাজ হচ্ছে।
তিনি বলেন, উন্নয়নের জন্য আমাকে বলতে হচ্ছে না। আমি নেত্রীর কাছ থেকে বরাদ্দ নিয়ে আসছি। এমপি হবার পর থেকে এ পর্যন্ত আমি আপনাদের কাছে এসে এসব বরাদ্দ প্রদান করছি। এ বরাদ্দে নবীগঞ্জ-বাহুবল উপজেলার স্থানে স্থানে ব্যাপক উন্নয়ন করতে পারছি। তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন। পরিশেষে তিনি স্কুলের উন্নয়নে ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়ার কথা বলেন।
এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদির চৌধুরী, আওয়ামীলীগ নেতা আয়াজ আলী, আব্দুল মুছাব্বির শাহীন, উপজেলা যুবলীগ আহ্বায়ক অলিউর রহমান, যুগ্ম-আহ্বায়ক মেশাহিদ আলী, রজব আলী, শামিনুর রহমান শামিম, ফরিদ মিয়া তালুকদার, ডাঃ হারুনুর রশিদ, হারুনুর রশিদ সোহাগ, মনিরুল ইসলাম, জামাল উদ্দীন খান, নানু মিয়া, জুনাইদ আহমদ রঙ্গু, জিতু মিয়া মেম্বার, গনি মিয়া, সভাপতি মনির আহমদ, রাজন আহমদ, সোনা আলম, প্রদীপ সুত্রধর, সাফিজুর রহমান, ফজলুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা আলাউদ্দীন, নূরুল ইসলাম, হৃদয় প্রমূখ। পরে এমপি কেয়া চৌধুরী আমৃতা গ্রামে আয়োজিত সভায় যোগদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com