বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

তারাপাশা বিদ্যুৎ উদ্বোধন করলেন এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম বুধবার, ২১ মার্চ, ২০১৮
  • ৬৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের তারা পাশা গ্রামে ২৫ লাখ টাকা ব্যয়ে ৫০টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করলেন এমপি কেয়া চৌধুরী। উদ্বোধনকালে প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, উন্নয়ন নিয়ে চিন্তা করতে হবে না। আওয়ামীলীগ সরকার ক্ষমতা থাকলে উন্নয়ন হয়। এর প্রমাণ আপনাদের সামনে। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে  সকলের প্রতি আহবান জানান।
অনুষ্টানে বক্তব্য রাখেন, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল মান্নান, তারা মিয়া, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আলমগীর মিয়া, সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শাহ্ ইকবাল, আওয়ামীলীগ নেতা কুরশ মিয়া প্রমূখ ।
পরে একই উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামবাসী আয়োজিত সভায় বক্তব্য রাখেন এমপি কেয়া চৌধুরী।
এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ কাজল আহমদ, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ আবুল কালাম, যুবলীগ সভাপতি আলী নেওয়াজ, সাবেক সভাপতি এলাইছ মিয়া, মুরুব্বী আপ্তাবউদ্দীন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com