বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জনপ্রতিনিধি ও কমিউনিটি লিডারদের নিয়ে হবিগঞ্জ পৌরসভায় পুষ্টি বিষয়ক কর্মশালা

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪
  • ৪৯৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভায় জনপ্রতিনিধি ও কমিউনিটি লিডারদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে পুষ্টি বিষয়ক কর্মশালা। পুষ্টি বিষয়ক কর্মশালার ধারবাহিক কর্মসুচী হিসেবে কর্মকর্তাদের পর এটি ছিল জনপ্রতিনিধিদের সমন্বয়ে। গতকাল সকালে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত এই ‘প্রকল্প অবহিতকরণ কর্মশালা’ শীর্ষক কর্মসুচীর আয়োজন করে হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ প্রকল্প (ইউপিপিআরপি) এর পুষ্টি কর্মক্রম। কর্মশালা যৌথভাবে ব্যবস্থাপনা করে হবিগঞ্জ পৌরসভা ও ইউএনডিপি। হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ প্রধান অতিথি হিসেবে কর্মশালায় বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর পিয়ারা বেগম, মোঃ মাহবুবুর রহমান হেলাল, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস ও টাউন ম্যানেজার মোঃ শফিউল্লাহ। প্রকল্প সম্পর্কে বিস্তারিত পাওয়র পয়েন্টে উপস্থাপন করেন ইউএনডিপি’র নিউট্রেশন এক্সপার্ট মুহাম্মদ আশরাফুল আলম। এ কর্মসুচীতে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলরবৃন্দ, সিডিসি, কাষ্টার ও ফেডারেশনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com