বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে ভোরের ডাকের ২৭তম বর্ষপূর্তি পালন

  • আপডেট টাইম সোমবার, ১৯ মার্চ, ২০১৮
  • ৫৪৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দৈনিক ভোরের ডাক পত্রিকা ২৮ বর্ষে পদার্পন উপলক্ষে গতকাল রবিবার বিকেলে নবীগঞ্জ পৌরসভা মিলনাতয়নে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোরের ডাক এর নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ সেলিম তালুকদারের সভাপতিত্বে ও সাংবাদিক ছনি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতাউল গনি ওসামানী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক মোঃ আলাউর রহমান ঠাকুর, সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ পৌরসভার সচিব আজম হোসেন, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ। বক্তব্য রাখেন সাংবাদিক শাহ সুলতান আহমেদ, মোঃ আলমগীর মিয়া, মতিউর রহমান মুন্না, জসিম উদ্দিন, জসিম তালুকদার, সুমন আলী খান, সেলিম আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com