বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে স্কুল টুর্নামেন্ট সমাপ্ত

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮
  • ৫৮১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার তাহের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃস্কুল স্কুল ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফাইনাল খেলায় তাহের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয় শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিখি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। এতে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, উপজেলা আওয়ামীলীগের দপ্তর বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, চা শ্রমিক নেতা কাঞ্চন পাত্র, ইউপি সদস্য শিরিন আক্তার, স্বপন সাওতাল, শ্যামসুন্দর রায়, আরডিআরএস ব্যবস্থাপক আনসারুল ইসলাম ও মশিউর রহমান। আরডিআরএস এর উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে জেলার ৮টি বিদ্যালয়ের দল অংশ নেয়। বুধবার সকালে এ খেলার উদ্বোধন করেছিলেন উপজেলা পরিষদ চেয়ারমান মোঃ আবু তাহের। খেলা শেষে প্রধান অতিথি মোঃ আবু তাহের বিজয়ীদলকে চ্যাম্পিয়ন ট্রপি এবং পরাজিত দলকে রার্নার আপ তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com