বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ের মরহুম সাংবাদিক আখলাক হুসেইন খান খেলু’র স্মরণ সভা আজ

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮
  • ৫২৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক মানজমিন পত্রিকার হাওড়াঞ্চল প্রতিনিধি মরহুম সাংবাদিক আখলাক হুসেইন খান খেলু’র ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বানিয়াচং প্রেসক্লাবের উদ্যোগে স্মরণসভা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করছে। আজ সকাল সাড়ে ৯টায় উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি মোঃ শাবান মিয়া, সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, দৈনিক মানবজমিনের সিনিয়র স্টাফ রিপোর্টার লুৎফুর রহমান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ক্রাইম রিপোর্টার সাখাওয়াত কাওছার, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এডঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল।
স্মরণ সভায় মরহুম সাংবাদিক আখলাক হুসেইন খান খেলু’র স্মরণে ‘হাওরবন্ধু” নামে একটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মুচন করবেন প্রধান অতিথিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com