মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচংয়ে মসজিদের লাউ নিলামকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ ৮ জনকে আটক করে ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮
  • ৬৩৫ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে পূর্ব বিরোধ এবং মসজিদের লাউ নিলামকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৮জনকে আটক করে। পরে আটক ৮জনকে ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। গতকাল বুধবার দুপুরের দিকে মুরাদপুর ইউনিয়নের শান্তিপুর ও মর্দনপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই গ্রামবাসীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শান্তিপুর গ্রামবাসীর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন কবির মিয়া এবং মর্দনপুরের পক্ষে জালাল মিয়া। গতকাল দুপুরের দিকে মসজিদের একটি লাউ নিলাম দেয়াকে কেন্দ্র করে জালাল মিয়া ও কবির মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেশীয় অস্ত্রসহ ৮দাঙ্গাবাজকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মুঃ আসাদুজ্জামান। সেখানেই ভ্রাম্যমান আদালত বসিয়ে তিনি আটক ৮জনের প্রত্যেককে ২হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৭দিনের কারাদণ্ড প্রদান করেন। পরে দণ্ডিতরা টাকা পরিশোধ করে ছাড়া পায়। যে ৮জনকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে তারা হলেন-শান্তিপুর গ্রামের মিলন মিয়া (৫০), এরশাদ মিয়া (২৮), আব্দুল আউয়াল (৪৪) এবং মর্দনপুর গ্রামের খলিল মিয়া (৩৮), ইরফান হোসেন (৩৫), আদনান মিয়া (২৭) ও মাকনিয়া গ্রামের রঙ্গিলা মিয়া (২৯), মনছুর আহমেদ (৪৩)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com