বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাল্লা স্থলবন্দর থেকে ফের রেল চালুর কথা বললেন নবাগত জেলা প্রশাসক

  • আপডেট টাইম শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ৫৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার বাল্লা স্থলবন্দর থেকে পুনঃরায় রেল যোগাযোগ চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নবাগত জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।
গতকাল শুক্রবার সকালে বন্দরের প্রস্তাবিত নতুন স্থান এবং বিদ্যমান বন্দর পরিদর্শন করে এ কথা বলেন তিনি। এসময় তিনি অধিগ্রহণের জন্য নির্ধারিত এলাকার লোকজনের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে বিকালে তিনি বলেন, বন্দর আধুনিকায়নের কাজ যাতে দ্রুত হয় সে চেষ্টা করা হবে। বিশেষ করে এ বন্দর আধুনিক হলে সেখানে অর্থনৈতিক কার্যক্রম অনেক বেড়ে যাবে। এর সঙ্গে তাল মেলাতে বন্ধ থাকা বাল্লা রেললাইন আবারও কিভাবে চালু করা যায় সে চেষ্টা করা হবে। এটি চালু হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আসছে জুন মাসে জেলা প্রশাসক সম্মেলনেও বিষয়টি গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাইজার মোহাম্মদ ফারাবি, এসিল্যান্ড তাহমিনা আক্তার, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন খান প্রমুখ।
বাল্লা স্থলবন্দরটি ১৯৫১ সালে ৪.৩৭ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয়। এ বন্দর দিয়ে বর্তমানে ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য চলছে। এখানে রয়েছে চেকপোস্টসহ সীমান্ত ঘাটি। দীর্ঘদিন বন্ধ থাকায় সম্ভাবনাময় এ স্থল বন্দরটি বিগত ১৯৯১ সালে পুনরায় চালু হওয়ার পর এ বন্দর দিয়ে সিমেন্ট, ইট-পাথর, মাছসহ নানা পণ্য রপ্তানি হচ্ছে। বিনিময়ে ভারত থেকে বিভিন্ন কাঁচামাল, ফলমূল, বাঁশ, চকলেট ইত্যাদি আমদানি হচ্ছে। এছাড়া এ বন্দর দিয়ে লোকজনও বৈধভাবে পারাপার হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com