বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গের কাটখালে এক ব্যক্তিকে মারধর করে ৯৫ হাজার টাকা লুট

  • আপডেট টাইম শুক্রবার, ৯ মার্চ, ২০১৮
  • ৬৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামের নিকট এক ব্যক্তিকে মারধর করে নগদ ৯৫ হাজার টাকা লুটে নিয়েছে একদল দুর্বৃত্ত। এঘটনায় ৬জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হচ্ছে-বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামের সিজিল মিয়া, তাজুদ মিয়া, হারুন মিয়া, নজরুল মিয়া, পারভেজ মিয়া ও মাসুক মিয়া। মামলায় উল্লেখ করা হয়, পুকড়া ইউনিয়নের আউয়াল মহল গ্রামের মৃত সুন্দর মিয়ার পুত্র মোঃ লেবু মিয়া স্থানীয় চাপ বিল দেখা শুনা ও আহরিত মাছ নিয়মিত হবিগঞ্জ আড়ত বিক্রি করে থাকেন। গত ৫ মার্চ তিনি হবিগঞ্জ আড়তে মাছ নিয়ে এসে ৪৫ হাজার টাকা বিক্রি করেন। পরে ওই বিক্রিত টাকা ও বকেয়া পাওনা আরো ৫০ হাজার টাকা মোট ৯৫ হাজার টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। তিনি হবিগঞ্জ মাদানীগঞ্জ জীপষ্ট্যান্ডে এসে একটি জীপে উঠেন। জীপটি কাটখাল গ্রামের অভিযুক্তদের বাড়ির সন্নিকটে গেলে এরা জীপটির গতিরোধ করে। এ সময় লেবুকে গাড়ি থেকে নামিয়ে তার সঙ্গে থাকা টাকা দিয়ে দিতে বলে। লেবু টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অভিযুক্তরা লেবুকে মারধর করে তার নিকট থেকে নগদ ৯৫ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। পরে হামলাকারীরা আহত অবস্থায় লেবুকে তাদের বাড়ি নিয়ে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ হামলাকারীদের বাড়ি থেকে রাতে লেবুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় আহত লেবুর ভাই মোঃ নানু মিয়া বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার আদালতে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com