বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের গরুর বাজার থেকে খোয়াই ব্রীজ পর্যন্ত নদীর বাঁধের উপর আরসিসি রাস্তা নির্মাণ করছে হবিগঞ্জ পৌরসভা

  • আপডেট টাইম বুধবার, ৭ মার্চ, ২০১৮
  • ৫৯৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের গরুর বাজার হতে খোয়াই ব্রীজ পর্যন্ত নদীর বাঁধের উপর আরসিসি রাস্তা নির্মাণ করছে হবিগঞ্জ পৌরসভা। হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের আওতায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে এ রাস্তার কাজ বাস্তবায়িত হচ্ছে। গতকাল প্রকল্প এলাকা পরিদর্শন করেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। মঙ্গলবার বিকেলে তিনি ওই এলাকা পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, মোহাম্মদ জুনায়েদ মিয়া, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার মোঃ মোজাহিদুর রহমান, সহকারী প্রকৌশলী নিরূপম দেব ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। পরিদর্শনকালে মেয়র এ আরসিসি রাস্তা নির্মাণের কাজ দ্রুত শুরু করার জন্য দয়িত্বশীলদের প্রতি নির্দেশ দেন। পরে মেয়র ইউজিপ-৩ এর আওতায় নির্মানাধীন বড় ড্রেন যা নাতিরাবাদ হতে স্লুইচগেইট পর্যন্ত বিস্তৃত তা পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com