বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

খালেদা জিয়ার মুক্তির দাবীতে হবিগঞ্জে বিএনপির মানববন্ধন

  • আপডেট টাইম বুধবার, ৭ মার্চ, ২০১৮
  • ৪৯৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন করেছে হবিগঞ্জ জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় হবিগঞ্জ পৌরসভার সামন থেকে শায়েস্তানগর পর্যন্ত শান্তিপূর্ণ এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন, বাকশাল সৃষ্টি করেও জনতার আন্দোলনে ঠিকতে পারেনি আওয়ামীলীগ। পুলিশ দিয়েও মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন দমিয়ে রাখতে পারবে না। গণআন্দোলনের মুখেই গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে আওয়ামীলীগ সরকার। তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে আর মিছিলে গুলি নিক্ষেপ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বন্ধ করতে পারবে না পুলিশ। প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে হলেও হবিগঞ্জে বিএনপির আন্দোলন চলবে।
তিনি পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে হবিগঞ্জে শান্তিপূর্ণ কর্মসূচী পালন করা হচ্ছে। বিএনপির এই গণতান্ত্রিক কর্মসূচীতে বাধা সৃষ্টি করবেন না, বিএনপি নেতাকর্মীদের বুকে আর গুলি নিক্ষেপ করবেন না। দেশবাসী কি চায়, দেশের মানুষ কি বলে তা কান ফেতে শুনুন, দেশের মানুষের পাশে দাড়ান। তাও যদি না পারেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। কারণ এই সরকারই শেষ সরকার না। আওয়ামী সরকারের পতন নিশ্চিত করেই বিএনপি ঘরে ফিরবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com