বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন মেয়র জিকে গউছ

  • আপডেট টাইম সোমবার, ৫ মার্চ, ২০১৮
  • ৫৯৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শহরের মোহনপুর, পিটিটিআই ও খোয়াই মুখ এলাকায় চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। গতকাল সোমবার দুপুরে তিনি এ পরিদর্শন করেন। তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্প ‘ইউজিপ-৩’ এবং বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপম্যান্ট ফান্ড ‘বিএমডিএফ’-এর আওতায় পরিচালিত এসম উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে হবিগঞ্জ পৌরসভা। মেয়র প্রথমে মোহনপুর এলাকার রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরে মেয়র পিটিটিআই এর পার্শ্ববর্তী বড় ড্রেন, খোয়াইমূখ বাঁশবাজার এলাকায় রাস্তা নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর মোঃ আলমগীর, মোহাম্মদ জুনায়েদ মিয়া, ইঞ্জিনিয়ার মোঃ মোজাহিদুর রহমান, সহকারী প্রকৌশলী নিরূপম দেব ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com