বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম সোমবার, ৫ মার্চ, ২০১৮
  • ৫৮০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে বরেণ্য লেখক অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখা। রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির সামনে সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিরুদ্ধ কুমার ধর শান্তনুর পরিচালনায় বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। এছাড়াও বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ এলিয়াছ হোসেন, বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল মোঃ আকতারুজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ এর জেলা সহকারি কমান্ডার শেখ মুহাম্মদ হায়দার আলী, কবি তাহমিনা বেগম গিনি, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমেদ, জীবন সংকেতের সাবেক সভাপতি অধ্যাপক ইলিয়াছ বখ্ত চৌধুরী জালাল, এডঃ ত্রিলোক কান্তি চৌধুরী বিজন ও সাবেক ছাত্রনেতা সৈয়দ মোস্তাফিজুর রহমান, অনুপ কুমার দেব মনা, জীবন সংকেতের সাধারণ সম্পাদক অজেয় বিক্রম শিবুসহ বিভিন্ন শ্রেনীপেশার শতাধিক লোক এতে অংশ নেন।
সমাবেশে বক্তারা অনতিবিলম্বে ড. জাফর ইকবালের উপর হামলাকারী ও এর পেছনের পরিকল্পনাকারীদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com