বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে সমাবেশ

  • আপডেট টাইম সোমবার, ৫ মার্চ, ২০১৮
  • ৭৭৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশবরেণ্য লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হবিগঞ্জে প্রতিবাদ সমাবেশ করেছে সংক্ষুব্ধ নাগরিক সমাজ। গতকাল ৪ মার্চ রোববার বিকাল ৩টায় টাউন হল প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মী, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সংক্ষুব্ধ নাগরিক সমাজের সমন্বয়কারী তোফাজ্জল সোহেল এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মোমিন, শিশু সংগঠক বাদল রায়, এডভোকেট বিজন বিহারী দাস, ক্রীড়া সংগঠক হুমায়ূন খান, সংস্কৃতিক কর্মী তারেক খান, রাজু বিশ্বাস, মনসুর আহমেদ, শেখ ওসমান গণি রুমি, আজহারুল ইসলাম মুরাদ, আবিদুর রহমান রাকিব, নাহিদা খান সুমি, আশিষ কুমার সানি, রোটারেক্টর আমিনুল ইসলাম, রোটারেক্টর ফাতেমা ইয়াসমিন মিসু, মোতাব্বির চৌধুরী, তাসকিয়া তাবাসসুম বৃষ্টি, মরিয়ম ইয়াসমিন মিম, ইমরান আহমেদ, তানিম চৌধুরী, মিসবাউদ্দিন রিপন প্রমুখ।
বক্তারা শিক্ষাবিদ ও জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com