বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আতুকুড়ায় প্রিমিয়ারলীগের ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৪ মার্চ, ২০১৮
  • ৬০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার সুবিদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী আতুকুড়া মাঠে আয়োজিত প্রিমিয়ারলীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফাইনালে অংশ নেন স্টাইক ক্রিকেট ক্লাব ও শওকত-আশিক একাদশ। এতে শওকত-আশিক একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন শিক্ষক আব্দুল কাইয়ূম ও সালাউদ্দিন আখনজী। স্কোয়ারের দায়িত্বে ছিলেন কামরুল আখনজী। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন লিটন মিয়া ও ম্যা অব দ্যা সিরিজ নির্বাচিত হন এমরান খান। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি নিতেন্দ্র চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক আলনজী, সিনিয়র সহ-সভাপতি সামছুল হক আখনজী, সহ-সভাপতি সাংবাদিক এসএম সুরুজ আলী, সহ-সভাপতি প্রভাংশু  দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ, মাসুম খান, সাংগঠনিক সম্পাদক মহিবুল হোসেন উজ্জল, প্রচার সম্পাদক নুরুল আমিন, সাইফুল ইসলাম, অপূর্ব চক্রবর্তী। অনুষ্ঠান শেষে সাংবাদিক এসএম সুরুজ আলীসহ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়ারদের কাছে ট্রপি তুলে দেন। উল্লেখ্য তারেক আখনজী ও জ্যোতিষ দাস এ টুর্নামেন্টের আয়োজন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com