রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

ইসলামী ব্যাংক নবীগঞ্জ শাখার উদ্যোগে শিক্ষা উপহার বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ১২ মার্চ, ২০১৪
  • ৫৫৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নবীগঞ্জ শাখার উদ্যোগে ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে “শিক্ষা উপহার-২০১৪” বিতরণ করা হয়েছে। গতকাল  ব্যাংক ভবনে আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাখা ব্যবস্থাপক মোঃ বুরহান উদ্দিনের সভাপতিত্বে ও কর্মর্কতা মোহাম্মদ নাঈমুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ তোফাজ্জল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজার অপারেশনস্ মোঃ মিজানুর রহমান। বক্তাগণ ইসলামী ব্যাংকের এ ধরণের মহতী উদ্যোগ এর ভূয়সী প্রশংশা করেন। গ্রামীণ শিক্ষা ও অর্থনীতিকে শক্তিশালী করতে ইসলামী ব্যাংক সামাজিক দায়বদ্ধতামূলক বিভিন্ন কাজ করে থাকে। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের ২১ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপহার সামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com