বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট দেউন্দি ব্রজানন্দ মন্দিরে দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম শনিবার, ৩ মার্চ, ২০১৮
  • ৬৪৮ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ চুনারুঘাট উপজেলার  দেউন্দি চা বাগানের প্রাচীন বটতলা গুপ্ত বৃন্দাবন ব্রজানন্দ ধাম মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার ২ ফেব্রয়ারী মধ্যরাতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। মন্দির কর্তৃপরে দাবি শুক্রবার রাতের এই চুরির ঘটনায় প্রনামী বাক্স ভেঙ্গে ৭ হাজার টাকা, কাসের একটি বড় ঘন্টা ও দেবতার কাপড় নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। স্থানীয় সুত্রে জানাযায়, ব্রজানন্দ ধাম মন্দিরে প্রতিদিন প্রচুর জনসমাগম হয়। এখানে পুজো দিতে সন্ধ্যার পর অনেকেই আসেন। এর আগেও এই প্রাচীন ব্রজানন্দ ধাম মন্দিরে চুরির ঘটনা আরও একবার ঘটেছে। চুরির ঘটনা চুনারুঘাট থানা পুলিশকে জানালে খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই অলক ঘটনাস্থল পরিদর্শন করেন। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন চুরির ঘটনার তদন্ত চলছে। খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com