বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে কিশোরীর রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ৩ মার্চ, ২০১৮
  • ৫৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ভরপূর্ণি গ্রামে তাছলিমা আক্তার (১৭) নামের এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের ইদ্রিছ আলীর কন্যা। গত শুক্রবার ভোরে ওই কিশোরী হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সদর থানার এসআই আব্দুর রহিম লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করেন। তার পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গত ১৪ ফেব্র“য়ারি তাছলিমা বিষপান করে। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ১৮ ফেব্র“য়ারি সুস্থ হয়ে সে বাড়ি ফিরে যায়। এরপর সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে এবং মানুষের সাথে অস্বাভাবিক আচরণ শুরু করে। গত বৃহস্পতিবার রাতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে সে মারা যায়।
এ ব্যাপারে এসআই রহিম জানান, পরিবারের অভিযোগ থাকায় ময়নাতদন্ত করা হয়েছে। তবে রিপোর্টের পর আসল কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com