শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

জেলা যুবলীগের সম্মেলন উপলক্ষে বর্ধিত সভা

  • আপডেট টাইম বুধবার, ১২ মার্চ, ২০১৪
  • ৫৮৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা যুবলীগের সম্মেলন উপলক্ষে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম। জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ শফিউল আলম মিলন, শাহ মোঃ আরজু, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, এসএম ইউসুফ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালে, নূরুল আমিন, সজল চন্দ্র রায়, এডঃ কনক জ্যোতি সেন রাজু, এডঃ আঃ মোছাব্বির বকুল, বিপ্লব রায়, মাসুক মিয়া, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, উম্মেদ আলী শামীম, সামছু মিয়া, জামাল মিয়া, ইলিয়াছ আখঞ্জি, সফিকুজ্জামান হিরাজ, তাজ উদ্দিন আহমেদ, মোঃ রেখাছ মিয়া, তোফায়েল ভূইয়া, অলিউর রহমান অলি, একরামুল মজিদ চৌধুরী শাকিল, কেএম আনোয়ার, মোঃ ফজল উদ্দিন তালুকদার, মোঃ জাকির হোসেন, মোঃ ফারুক পাঠান, মোঃ কাউছার মোল্লা, আব্দুল মুকিত, টিএম আফজাল, মোঃ সাব্বির হাসান, একরামুল আলম লেবু প্রমূখ। সভায় আগামী এপ্রিল মাসের ১ম সপ্তাহে হবিগঞ্জ জেলা যুবলীগ এর সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়। অসম্পূন্ন উপজেলা যুবলীগ কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করতে সংশ্লিষ্টদেরকে দায়িত্ব দেয়া হয়। সভায় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে কাজ করার জন্য নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com