বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সুকরা রবিদাসের সম্পত্তি দখলমুক্ত করার দাবীতে ॥ নবীগঞ্জ রবিদাস সমাজ কল্যাণ সংস্থার প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২ মার্চ, ২০১৮
  • ৭৩৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর গ্রামে সুকরা রবিদাসের উত্তরাধিকারী সম্পত্তি লন্ডন প্রবাসী ছাদ মিয়া ও লাল মিয়াসহ তাদের লোকজনের কাছ থেকে উদ্ধারের দাবীতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় ওই গ্রামে উল্লেখিত ব্যাক্তিদের কাছ থেকে ২৩ শতক দখলকৃত ভূমি উদ্ধারের দাবীতে নবীগঞ্জ উপজেলা রবিদাস সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা রবিদাস সমাজ কল্যান সংস্থার সভাপতি বীরবল রবিদাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনজিত রবিদাসের পরিচালনায় উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা রবিদাস সমাজ কল্যান সংস্থার সভাপতি জীবন রবিদাস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দলিত পরিষদ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পলাশ রবিদাস (প্রহল্লাদ), বাসদ (মার্কসবাদি) হবিগঞ্জ জেলা সংগঠক শফিকুল ইসলাম, হবিগঞ্জ জেলা ইয়াং গ্র“প-এর সভাপতি সুমন্ত রবিদাস। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা রবিদাস সমাজ কল্যান সংস্থার উপদেষ্টা গণেশ রবিদাস, সহ-সভাপতি নির্মল রবিদাস, সাংগঠনিক সম্পাদক রুবেল রবিদাস, সহ-সাংগঠনিক বাবুল রবিদাস, কোষাধ্যক্ষ সুমন রবিদাস, সমাজ কল্যান সম্পাদক বাবুল রবিদাস, গোপাল রবিদাস, মহিলা সম্পাদিকা স্মৃতিয়া রানী রবিদাস, চুনুয়া রবিদাস, বিমল রবিদাস, লীরানী রবিদাস, কিরণ রবিদাস, অর্জুন প্রমূখ। সভায় বক্তারা বলেন, উপজেলার জালালপুর মৌজার এস.এ রেকর্ডিয় মালিক বউলা রবিদাসের ২৩ শতক ভূমি রয়েছে। যাহার উত্তরাধিকারী সুকরা রবিদাস। কিন্তু দীর্ঘদিন ধরে ওই ২৩ শতক ভূমি দখল করে রেখেছেন জালালপুর গ্রামের লন্ডন প্রবাসী ছাদ মিয়া ও লাল মিয়াসহ তাদের লোকজন। শুধু তাই নয় সুকরা রবিদাস ওই সম্পত্তি দাবি করলে ওই ব্যক্তিরা তাকে বিভিন্ন ভাবে হুমকি দামকি দিয়ে আসছে। যদি সুকরা রবিদাসের উত্তরাধিকারী সম্পত্তি দখলমুক্ত না করা হয়। তাহলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com