বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

ডায়াবেটিস সচেতনতা দিবস পালন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮
  • ৫৬৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা দিবস ও ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে সকাল সাড়ে ৯ টায় হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে সমিতির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা, রোগীদের সমন্বয়ে প্রশ্নউত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সমিতির কোষাধক্ষ্য ফণী ভূষন দাস, সমিতির সদস্য ডাঃ মোঃ জমির আলী, আশরাফ আলী খান, মেডিকেল অফিসার ডাঃ শফিকুল ইসলাম, ডাঃ ওয়াহিদুল ইসলাম, ডাঃ সুদীপ রায়, হেলথ এডুকেটর সামছুল ইসলাম প্রমুখ। সভাটি পরিচালানা করেন অফিস সেক্রেটারী ফজলুল করিম।
অনুষ্ঠানে তথ্য প্রকাশ করা হয়, হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে সপ্তাহে প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আউটডোরে রোগী দেখা হয়, কিডনী ডায়ালাইসিস, ডিজিটাল এক্স-রে এবং অত্যাধুনিক যন্ত্রাপাতি দ্বারা অত্যান্ত সূলভ মূল্যে সকল ধরনের পরিক্ষা-নিরিক্ষা করা হয় এবং ডায়াবেটিস সচেতনতা দিবসের দ্বিতীয় পর্যায়ে বিকাল ৪টা থেকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হয়। উক্ত মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন সমিতির কোষ্যাধক্ষ ইঞ্জিনিয়ার ফণী ভূষন দাস, সদস্য আশরাফ আলী খান, ডাঃ সফিকুল ইসলাম, ডাঃ সুদীপ রায়, হেলথ এডুকেটর সামছুল ইসলাম, ক্যাশিয়ার শেখ মোঃ আমিনুদ্দীন আমান, ল্যাব টেকনোলজিষ্ট পলাশ চন্দ্র সরকার ও ল্যাব সহকারী আঃ মোতালিব টেনু প্রমুখ। এতে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com