বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আ.লীগ নেতা মিলাদ গাজীর প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের আর্থিক সহায়তা পেলেন ৩ ক্যান্সার রোগী

  • আপডেট টাইম বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৭৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামীলীগ নেতা দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজীর প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের আর্থিক সহযোগিতা পেলেন নবীগঞ্জের ৩ক্যান্সার রোগী। গত সোমবার রাতে নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়নের নিজ গ্রামের বাড়িতে আনুষ্ঠানিকভাবে তিনি তাদের হাতে চেক তুলে দেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামীলীগ নেতা আব্দুল বারিক মিয়া। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, আলাউদ্দিন আউলিয়া, জয়নাল আবেদীন, সাইফুল্লাহ, যুবলীগ নেতা রুহেল মিয়া, আয়তুন মিয়া, আজাদ মিয়া, রিহান, রুবেল ও ছাত্রলীগ নেতা লিটন দেবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে ৩ক্যান্সার আক্রান্ত রোগীদের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন মিলাদ গাজী। যাদেরকে চেক প্রদান করা হয়েছে তারা হলেন, তোতা মিয়া, সেলিম চৌধুরী ও বকুল তালুকদার। অনুভূতি ব্যক্ত করে তারা বলেন, শুধুমাত্র মিলাদ গাজীর প্রচেষ্টায় আমরা চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে চেক পেয়েছি। এজন্য তারা মিলাদ গাজীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com