বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ইউনিয়ন পরিষদের রাস্তার মাঝে খাল কেটে চলা বন্ধ ॥ এলাকাবাসীর প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  • আপডেট টাইম রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬১৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ইউনিয়ন পরিষদের জনবহল ব্যবহৃত রাস্তার মাঝখানে খাল কেটে যাতায়ত বন্ধ করে দিয়েছে মিনার খাতুন (৪০) নামে এক মহিলা। এলাকাবাসী স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজুসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। এ নিয়ে এ যাবৎ তিন বার রাস্তার কাটার অভিযোগ রয়েছে ওই মহিলার বিরুদ্ধে এবং ভ্রাম্যমান আদালতে ১ মাসের সাজার কেটেছেন তিনি।
গতকাল শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা উপজেলা আহম্মদাবাদ ইউনিয়নের গেরারুক-জারুলিয়া গ্রামের রাস্তাটির মাঝে খাল কাটা অবস্থায় রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গেরারোক গ্রামের মরম আলী জমাদারের মেয়ে মিনারা খাতুন (৪০) এর বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের সরকারি রাস্তা কেটে যান চলাচল বন্ধ করে দেয়ার অভিযোগ করেন এলাকাবাসী। রাস্তা কাটার ফলে এলাকাবাসী চলাচলে বিঘœ ঘটিয়ে ভোগান্তিতে পড়েছেন। এছাড়াও আশপাশের স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী সহ প্রায় তিন হাজার জনসাধারণকে এ দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ নিয়ে গ্রামবাসীরা একাধিক বার এলাকার চেয়ারম্যান-মেম্বার ও গন্যমান্যরা শালিস বৈঠকের মাধ্যমে ওই মহিলাকে নিয়ে বসলে কোন সু-রেখা করতে ব্যর্থ হন। স্থানীয়দের অভিযোগ মিনারা খাতুন স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, এলাকার মুরুব্বী ও উপজেলা চেয়ারম্যানসহ কারোও কথা সে মানে না। এলাকার কেউ কোন কথা বললে তার বিরুদ্ধে সে মামলা করে দেয়। ফলে ভয়ে এলাকার কেউ কোন কথা বলে না। এছাড়ার ওই মহিলা এলাকার স্থানীয়দের বিরুদ্ধে প্রায় ৮/১০টি মামলা করে হয়রানী চালিয়ে যাচ্ছে। এদিকে গত বছরের ১৯ জুলাই রাস্তা কেটে যাতায়ত বন্ধ করার এলাকাবাসী ইউএনও নিকট অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে ১৯ জুলাই সকাল ১১টায় সরেজমিন তদন্ত করেন চুনারুঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা। পরে অভিযোগে ভিত্তিতে ইউনিয়ন পরিষদের নিজস্ব রাস্তার উপরে গাছ লাগানো ও রাস্তায় বেড়া নির্মাণ এবং কাঁটার অভিযোগে ভ্রাম্যমান আদালত গাদিশাল গ্রামের মৃত কাছুম উলার পুত্র কাজল মিয়া (৪২) ও তার স্ত্রী মিনারা খাতুন (৩৫) স্বামী-স্ত্রী দু’জনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com