বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গের নতুন ইউএনও মুঃ আসাদুজ্জামান

  • আপডেট টাইম বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৮৩৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলায় নবাগত ইউএনও হিসেবে যোগদান করেছেন মুঃ আসাদুজ্জামান। গত ১৯ ফেব্র“য়ারী তিনি নতুন কর্মস্থল বানিয়াচঙ্গে যোগদান করেন। ইতিপূর্বে তিনি সিলেটের বিয়ানী বাজার উপজেলায় সফলতার সাথে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুঃ আসাদুজ্জামানের জন্ম পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায়া। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক। ২৭ তম বিসিএস কর্মকর্তা মুঃ আসাদুজ্জামান ২০০৮ সালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে যোগদান করেন। পরবর্তিতে তিনি ২০১৫ সালের ৩১ মে পদোন্নতি পেয়ে ইউএনও হিসেবে প্রথম যোগদান করেন বিয়ানীবাজার উপজেলায়। সম্প্রতি বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বন্দীপ কুমার সিংহ অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পেয়ে বদলী হওয়ার পর মুঃ আসাদুজ্জামানকে বানিয়াচং উপজেলায় নির্বাহী কর্মকর্তা  হিসেবে বদলী করা হয়। বানিয়াচং উপজেলায় দায়িত্ব পালনে তিনি সকল মহলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com