বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে ৬ জুয়ারীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৩
  • ৫৩৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টিট মুহাম্মদ লুৎফর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬ জুয়ারীকে জরিমানা ও বিনা-শ্রম কারাদন্ড প্রদান করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় গতকাল রবিবার নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের কালাভর পুর গ্রামের মৃত কেরামত উল্লার পুত্র হাজি ছরুক মিয়ার বাড়ীতে দিন দুপুরে জুয়ার আসর বসায়। গোপন সূত্রে খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল পুলিশ তাদের টাকা ও জুয়া খেলার সরঞ্জামাধী সহ আটক করে। পরে নির্বাহী অফিসার সরেজমিনে গিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাড়ীর মালিক হাজি ছুরুক মিয়াকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২শত টাকা জরিমানা করে এবং আজিদ মিয়া, সুজন মিয়া, আব্দুল খালিক, ফয়জুর রহমান ও কামাল মিয়াকে ১শত টাকা করে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com