শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

শহরের কামড়াপুরে ভাড়াটিয়াদের বাসায় দূর্বৃত্তদের হামলা ভাংচুর

  • আপডেট টাইম সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কামড়াপুরে গ্রীস প্রবাসীর বাসায় ভাড়াটিয়াদের উপর হামলা চালিয়েছে একদল দূর্বৃত্তরা। এ সময় তারা ব্যাপক ভাংচুর ও ভাড়াটিয়াদের মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। গতকাল রবিবার রাত ৮ টায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শহরের কামড়াপুরে গ্রীস প্রবাসী তাজুদ উল্লাহর বোন নেওয়া বেগমের সাথে জায়গা দখলকে কেন্দ্র করে একই এলাকার বাবুল মিয়া, ছালেক ও কবীরসহ কয়েকজনের সাথে বিরোধ চলে আসছে। এ বিষয়ে নেওয়া বেগম ওই লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ওই বাসার ভাড়াটিয়া নুরুল হক ও আনোয়ারা বেগমকে স্বাক্ষী করা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। মামলায় বিভিন্ন সময় ভাড়াটিয়া আনোয়ারা ও নুরুল হক স্বাক্ষী দিলে আসামীরা তাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল রবিবার রাত ৮ টায় এর জের ধরে একদল দুর্বত্তরা ভাড়াটিয়া আনোয়ারা ও নুরুর হকের বাসায় হামলা চালায়। এ সময় তারা বাসায় ব্যাপক ভাংচুর ও ভাড়াটিয়াদের মোবাইলসহ মূল্যবান জিনিস পত্র নিয়ে যায়। তখন ওই দূর্বৃত্তদের হামলা থেকে বাচতে ভাড়াটিয়া আনোয়ারা ও নুুরুলহকসহ তাদের পরিবারের লোকজন অন্য রোমের দরজা বন্ধ করে প্রাণ রক্ষা করেন বলে জানান। এ ঘটনায় জনমনে আতংক সৃষ্টি হয়েছে। খবর পেয়ে রাতেই সদর থানার এস আই আব্দুল মুকিত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে সদর থানার এস আই আব্দুল মুকিত জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দু’পক্ষের পূর্ব বিরোধের জের ধরে তাদের মধ্যে দস্তাধস্তি হয়। তবে ঘটনাটি সালিশের নিস্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com