বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে রেল লাইনে আগুন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৮১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে রেল লাইনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। আগুনে তেমন কোন ক্ষয়ক্ষতি কিংবা রেল চলাচল স্বাভাবিক থাকলেও একটি স্লিপার পুড়ে গেছে। তবে কিভাবে আগুনের ঘটনা ঘটেছে সেই ব্যাপারে কিছু বলতে পারছেনা কর্তৃপক্ষ। রোববার দিবাগত গভীর রাতে রেল জংশনের প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে খোয়াই ব্রীজের উপর রেল লাইনে এ ঘটনাটি ঘটে।
গেইটম্যান মজনু মিয়া জানান, রাতে টহলরত অবস্থায় হঠাৎ ব্রীজের উপর আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে যাই। কর্মরত দুইজন মিলে পানি দিয়ে আগুন নিভানো হয়। তবে কিভাবে আগুন লেগেছে বুঝা যায়নি। এতে একটি স্লিপার পুড়ে গেছে।
শায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনে একটি স্লিপার পুড়ে গেছে। তবে ট্রেন চলাচলে কোন সমস্যা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com