বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সিলেটে জুয়ার আসর থেকে বাহুবলের জুয়াড়িসহ আটক ৮

  • আপডেট টাইম রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটে জুয়ার আসর থেকে বাহুবলের একজনসহ ৮ জুয়াড়িকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। বাহুবলের আটক জুয়াড়ির নাম রুহেল মিয়া (২২)। তিনি মন্ডলকাপন গ্রামের আব্দুল মজিদের ছেলে। গত শুক্রবার বিকেল ৪টার দিকে দক্ষিণ সুরমা ক্বীনব্রিজ সংলগ্ন কাচাবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই এলাকায় একদল জুয়াড়ি জুযার আসর বসায়। এ খবর পেয়ে পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে বাহুবলের রুহেল মিয়াসহ ৮জনকে আটক করে।
আটক অপর জুয়াড়িরা হলেন, সুনামগঞ্জের দিরাইয়ের ধল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে শিপু মিয়া (২৬), সিলেটের জকিগঞ্জের পিল্লারকান্দি গ্রামের মৃত শেখ বুলু মিয়ার ছেলে আব্দুর রহিম (৩৫), সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকায় মৃত আফরোজ আলীর ছেলে সুবেল আহমদ (৩০), সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ী জৈনপুর (মহালক্ষ্মী বাড়ী) এলাকায় ববি মালাকারের ছেলে বাপ্পু মালাকার (২৬), মুন্সিগঞ্জের ষোলঘরের বিক্রমপুর গ্রামের নূর ইসলামের ছেলে শাহিন মিয়া (৩৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের চিতরী গ্রামের মৃত শাহাদ মিয়ার ছেলে গোলাহ হোসেন (৩২) ও সিলেটের মোগলাবাজারের পাঠানপাড়া, (খাঁনবাড়ী) এলাকার আহমদ হোসেন খানের ছেলে আজহার হোসেন খাঁন (৩৮)। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com