বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জের বিশিষ্ট বাউল শিল্পী এমদাদ দেওয়ানের ইন্তেকাল

  • আপডেট টাইম শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বাউল কল্যাণ ফেডারেশনের সহ-সাংস্কৃতিক সম্পাদক গীতিকার সুরকার ও বাউল শিল্পী এমদাদুর রহমান ওরফে এমদাদ দেওয়ান গতকাল বৃহস্পতিবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী…. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৩৮) বছর। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যা, বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি বুধবার তাঁর গ্রামের বাড়ি আজমিরীগঞ্জের আজিমনগরে রাতব্যাপী বাউল গানের অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ শহরের শ্মশানঘাটস্থ বাসায় আসেন। বিকেলে হৃদরোগে আক্রান্ত হলে সাথে সাথে তাকে শহরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাউল শিল্পী এমদাদ দেওয়ান এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার বাসায় হবিগঞ্জ জেলা বাউল কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দসহ ভক্ত ও আত্মীয় স্বজনরা এক নজর দেখার জন্য বাসায় ভীড় জমান। মরহুমের ১ম জানাজার নামাজ গতকাল রাত ৮টায় শহরের আনোয়ারপুর জামে মসজিদের অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন। মরহুমের ২য় জানাজার নামাজ মরহুমরে গ্রামের বাড়ি আজমিরীগঞ্জের আজিমনগরে শুক্রবার বাদ জুম্মা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক  কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
বাউল শিল্পী এমদাদ দেওয়ান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা বাউল কল্যাণ ফেডারেশনের সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ-সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মজনু শাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ইদু, বিশিষ্ঠ সংগীত শিল্পী শাহ আলম চৌধুরী মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী শেখ আব্দুল হান্নান, সাংবাদিক এস এম সুরুজ আলী, সৈয়দ রাশিদুল হাসান রুজেন, শাহ রাসেল, আজমিরীগঞ্জ প্রেসক্লাব সভাপতি স্বপন বণিক, সহ-সভাপতি আবু হেনা, সাধারণ এবাদুর রহমান রাসেল প্রমূখ। পৃথক বিবৃতিতে মরহুমের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com